যবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কর্মচারী বরখাস্ত

১১ এপ্রিল ২০১৯, ০৩:১৮ PM

© লোগো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একজন ছাত্রীকে উত্ত্যক্ত ও হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মচারী মো. রাকিব রহমানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাইয়ে চার সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সই করা এক অফিস আদেশে ওই কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত ও ঘটনার সত্যতা যাচাইয়ে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

ঘটনার সত্যতা যাচাই কমিটির আহ্বায়ক হলেন যবিপ্রবির শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার। কমিটির সদস্যরা হলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের একজন নারী সদস্য ও যবিপ্রবির কর্মচারী সমিতির সভাপতি (পর্যবেক্ষক সদস্য)। কমিটির সদস্য-সচিব করা হয়েছে যবিপ্রবির উপ-রেজিস্ট্রার মোহম্মদ এমদাদুল হককে। এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া এই অফিস আদেশে বলা হয়েছে, সাময়িকভাবে বরখাস্ত থাকার সময় ওই কর্মচারী যদি অভিযোগ দায়েরকারী ছাত্রীকে কোনোভাবে হয়রানি বা উত্ত্যক্ত করে তাহলে তাৎক্ষণিকভাবে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। অভিযোগকারী ছাত্রী যেন সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য তাঁর নাম ও বিভাগের নাম প্রকাশ করা হয়নি।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬