গোপালগঞ্জে আদালতের নির্দেশে কবর থেকে তিনজনের মরদেহ উত্তোলন

২১ জুলাই ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:৪৭ AM
 কবর থেকে তিনজনের মরদেহ উত্তোলন

কবর থেকে তিনজনের মরদেহ উত্তোলন © টিডিসি

গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে আদালতের নির্দেশে এসব মরদেহ উত্তোলন করা হয়।

গত ১৬ জুলাই গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রমজান মুন্সী মারা যান, বাকি চারজনকে ময়নাতদন্ত ছাড়াই দাফন ও শেষকৃত্য সম্পন্ন করা হয়।

পরিবারগুলোর পক্ষ থেকে কোনো মামলা না করলেও, ১৯ জুলাই রাতে পুলিশ বাদী হয়ে চারজন নিহতের ঘটনায় মামলা দায়ের করে। এরপর আদালতের নির্দেশে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার মরদেহ উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি দল উপস্থিত ছিল। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত দীপ্ত সাহাকে সেসময় পৌর শ্মশানে দাহ করা হয়েছিল।

নিহতদের পরিবারের অভিযোগ, মামলা দায়ের কিংবা ময়নাতদন্তের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950