স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল, পালিয়েছে অভিযুক্ত দুই তরুণ

১৭ জুলাই ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৮:০২ AM
নওগাঁর মান্দা উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে

নওগাঁর মান্দা উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে © প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়েছে। পরে গত বুধবার ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রিফাত হোসেন ও ধানী নামের দুই তরুণের বিরুদ্ধে মহাদেবপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছে মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা। অভিযুক্ত যুবক রিফাত হোসেন ও ধানী মহাদেবপুর উপজেলার বাসিন্দা। ঘটনার পর তারা পালিয়ে গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী গত শনিবার গ্রামের প্রাথমিক বিদ্যালয় মোড়ের একটি দোকানে নুডলস কেনার জন্য যায়। সে বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা রিফাত মুখ চেপে ধরে নির্মাণাধীন ওয়াস ব্লকের ভেতরে নিয়ে যায়। সেখানে ধানী নামের একজনের সহায়তায় তাকে ধর্ষণ করে।

আরও পড়ুন: ইডেন ছাত্রীকে মাদক সেবনের অভিযোগে হল থেকে বের করে দিল শিক্ষার্থীরা

এরপর ভুক্তভোগী ছাত্রী দোকান থেকে নুডলস না কিনে বাড়ি ফিরে শুয়ে পড়ে। সারাদিন খাওয়া-দাওয়াও করেনি। এর মধ্যে সোমবার তার ধর্ষণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে তাকে জিজ্ঞাসা করে ঘটনার বিষয়ে জানতে পারেন স্বজনেরা।

মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬