জামালপুরে র‍্যাবের অভিযানে অবৈধ ভারতীয় ব্লেড জব্দ, আটক ২

১৬ জুলাই ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
র‍্যাবের অভিযানে অবৈধ ভারতীয় ব্লেডসহ  ২জনকে আটক করে র‍্যাব

র‍্যাবের অভিযানে অবৈধ ভারতীয় ব্লেডসহ ২জনকে আটক করে র‍্যাব © টিডিসি

জামালপুরে র‍্যাব-১৪ এর অভিযানে ভারতীয় নিষিদ্ধ বিপুল পরিমাণ Gillette ব্লেডসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরে সদর উপজেলার নিন্মবর্গ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১৪, সিপিসি-১ এর একটি দল।

জানা যায়, অভিযানকালে একটি সাদা রঙের প্রাইভেট মাইক্রোবাস থেকে ৪ লাখ ৪৮ হাজার পিস ভারতীয় Gillette ব্র্যান্ডের ব্লেড জব্দ করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় আবুল খায়ের নামে এক ব্যক্তি ও মাইক্রোবাসের চালক সাদ্দাম হোসেনকে। তাদের দুজনের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।

র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে নিষিদ্ধ এই পণ্য দেশে এনে বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৪০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬