কালকের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ জানাল শিক্ষা বোর্ড

৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর ) দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বিষয়টিকে অতীব জরুরি হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনে বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে, গত ২৮ ডিসেম্বর প্রায় দেড় যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। 

জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ভাষাহীন মানুষ ভাষা খুঁজে পেয়েছে…
  • ১৪ জুলাই ২০২৬
যাদেরকে ফার্মের মুরগি বলছেন, সেই জেন-জিই মহাকাব্যিক বিপ্লব …
  • ১৪ জুলাই ২০২৬
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
  • ১৪ জুলাই ২০২৬
অব্যবস্থাপনার অভিযোগে ঝিনাইদহে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান…
  • ১৪ জুলাই ২০২৬
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেফতার:…
  • ১৪ জুলাই ২০২৬
পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বলল ভারত 
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence