কাঙ্ক্ষিত ফল না পেয়ে ৫ জনের আত্মহত্যা, চেষ্টা দুজনের

১০ জুলাই ২০২৫, ১০:৫৫ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৮:০৭ PM
আত্মহত্যা

আত্মহত্যা © টিডিসি সম্পাদিত

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফলে কেউ আনন্দে আত্মহারা, কেউ আবার বিমর্ষ অবস্থায় দিন পার করছে। আবার কেউ বেছে নিচ্ছে আত্মহননের পথ। সর্বশেষ তথ্যমতে, আজ দুপুরে ফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৫ জনের আত্মহত্যা, আর চেষ্টা করেছে দুজন।

ফলাফলে অকৃতকার্য হওয়ার অভিমানে শুধু গাইবান্ধার পৃথক স্থানে তিন ছাত্রী গলায় ফাঁস নিয়েছেন। এর মধ্যে তাসলিমা আক্তার দিশা ও লাবন্য খাতুন মারা গেছেন। এছাড়া প্রাণে রক্ষা পেয়েছেন রুম্পা আক্তার নামের এক শিক্ষার্থী।

এছাড়া ফলাফলে অকৃতকার্য হওয়ায় হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ফারজানা আক্তার প্রীতি (১৬) ও কক্সবাজারে প্রিয়তম রুদ্র (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। এছাড়া বগুড়ার শেরপুরে গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী।

আরও পড়ুন: এসএসসিতে এক বিষয়ে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

এদিকে, কুষ্টিয়ার খোকসা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে রাব্বি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বুড়িখামার গ্রামের তুহিন মিয়ার মেয়ে ও ওয়ালিফ হাসানের স্ত্রী তাসলিম তিশা এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। এ কারণে স্বামীর বাড়ির ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তিনি গাইবান্ধা এনএইচ মর্ডান স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

এদিকে পলাশবাড়ী উপজেলার নুরপুর গ্রামের শিক্ষক আশরাফুল আলমের মেয়ে লাবন্য খাতুন এবার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। এরপর অভিমান করে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে এই ছাত্রী।

আরও পড়ুন: কাউকে কিছু না বলে চলে গেল এসএসসি পরীক্ষার্থী

অপরদিকে সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ সন্তোলা গ্রামের উজ্জ্বল মোল্লার মেয়ে রুম্পা আক্তার এসএসসি পরীক্ষায় পাস করতে না পেরে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন রয়েছে রুম্পা আক্তার।

বগুড়ার শেরপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী। আজ বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই এলাকার আব্দুল বারীর মেয়ে এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

আরও পড়ুন: এসএসসিতে ফেল, গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে রাব্বি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বিকেলে এই ঘটনা ঘটে। রাব্বি খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের চান্নু বিশ্বাসের ছেলে। সে রমানাথপুর কলেজিয়েট স্কুল থেকে মানবিক বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফলাফলে রাব্বির ইংরেজি দুটি পত্রসহ মোট চারটি বিষয়ে ফেল ধরা পড়ে। ফলাফল জানার পর মানসিক চাপে পড়ে সে। একপর্যায়ে বিকেলে নিজের ঘরে গিয়ে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সৈকতে ভেসে আসা বিশালাকৃতির মৃত তিমি নিয়ে বিপদে পর্যটক-স্থান…
  • ১৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়
  • ১৪ মার্চ ২০২৬
পে স্কেলের টাকা যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওফুকে
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৪ মার্চ ২০২৬
মার্কিন ৬ ক্যাটাগরির ভিসা পেলেও বাতিল হতে পারে যে কারণে, নত…
  • ১৪ মার্চ ২০২৬
বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081