এসএসসিতে এক বিষয়ে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

১০ জুলাই ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে লাবণ্য আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি। নিহত লাবণ্য উপজেলার নুরপুর গ্রামের আশরাফুল আলমের মেয়ে। তিনি পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। 

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির একটি কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। সে সময় তার মা-বাবা বাড়ির আঙিনায় ছিলেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা লাবণ্যকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় পরিার ও স্থানীয়দের বরাতে তিনি জানান,আজ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে তিনি একটি বিষয় ফেল করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন লাবণ্য। এর পরেই এই ঘটনা ঘটান।  

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬