এসএসসিতে ফেল, গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

১০ জুলাই ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:০৭ PM
গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা © প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ফারজানা আক্তার প্রীতি (১৬) নামে এক শিক্ষার্থী (১৬) আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর উপজেলার আদাহর ইউনিয়নের নজরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর ওই শিক্ষার্থী জানতে পারে, সে উত্তীর্ণ হয়নি। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। কিছু সময় পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের বারান্দায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিকভাবে জানা গেছে, সে লেখাপড়ায় আগ্রহী ও মেধাবী ছিল।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬