ইসলামী জলসা থেকে ফেরার পথে স্কুল ছাত্রী ধর্ষণ

০৫ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ PM

© সংগৃহীত

ইসলামী জলসা শুনে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার রাতে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। তবে ধর্ষককে চিনতে পারেনি ওই স্কুল ছাত্রী। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে গুনাইগাছা গ্রামে চম্পাবিদ বাগে জান্নাত গোরস্থানের ইসলামী জলসা হচ্ছিলো। সেখানে ওই স্কুল ছাত্রীর মামা খাবারের দোকান দিয়েছিলেন। রাত ৯টার দিকে ওই স্কুল ছাত্রী জলসা শোনার পর মামার দোকান থেকে খাবার নিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত এক যুবক তার মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে যায়। পরে সে জোরপূর্বক তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে। অবস্থার অবনতি দেখে বুধবার সকালে রক্তক্ষরণ শুরু হলে প্রথমে চাটমোহর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তার তার শারীরিক অবস্থা দেখে পাবনা সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

সদর হাসপাতালের গাইনি চিকিৎসক সিউলী রানী সাহা জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। তারা থানায় কোন মামলা করবে না। তবে, মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: ধর্ষণ
জবি ‘ভাইস চ্যান্সেলরস গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. ন…
  • ০৪ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমলেও গরমের তীব্রতা রয়েই গেছে
  • ০৪ এপ্রিল ২০২৬
শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬