৪ বছরের শিশুকে হত্যার পর খালে ফেলে দিলেন বাবা

০৬ জুলাই ২০২৫, ০৯:৫৫ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১১:০১ AM
ঘাতক আমান উল্লাহ

ঘাতক আমান উল্লাহ © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ৪ বছরের মেয়ে শিশুকে হত্যার পর খালে মরদেহ ফেলে দেন বাবা। শনিবার (৫ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনার পাড়ায় এ ঘটনা ঘটে। ঘাতক আমান উল্লাহ ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, নেশাগ্রস্ত অবস্থায় আমান উল্লাহ (৪০) নামের ওই ব্যক্তি প্রথমে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে কাছে আসা চার বছর বয়সী শিশু কন্যাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

আরও জানা যায়, হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মেয়ের মরদেহ নিকটস্থ মনখালী খালে ফেলে দেন ঘাতক বাবা। এসময় মারধরের শিকার স্ত্রী কিছুটা সুস্থ হয়ে স্থানীয় দোকানদার ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিবরণ দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ইনানী পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘাতক পিতাকে আটক করে। পুলিশের উপস্থিতিতে আমান উল্লাহ হত্যার দায় স্বীকার করে বলেন, ইয়াবা ও গাঁজা সেবন করে মাতাল অবস্থায় স্ত্রীকে পেটানোর পর মেয়েকে হত্যা করেছে বলে জানান।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দূর্জয় সরকার বলেন, ‘অভিযুক্তকে হেফাজতে রেখে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ, নেপথ্যে উঠে এ…
  • ২০ মে ২০২৬
দেবরের ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা গৃহবধূ, দুজনকেই পুলিশে দিল…
  • ২০ মে ২০২৬
রামিসাকে ধর্ষণের পর হত্যা করে ‘বিকৃত যৌনরুচিসম্পন্ন’ স্বামী…
  • ২০ মে ২০২৬
পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, দুই স্তরের সরকারি চাকরিজীবীদে…
  • ২০ মে ২০২৬
সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আহত বর্তমান স্বামী
  • ২০ মে ২০২৬
গাজীপুরে প্রধানমন্ত্রীর সফর, বহিরাগতদের বসবাস নিষিদ্ধ করল জ…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081