স্কুল শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

০৩ এপ্রিল ২০১৯, ১০:৩৮ AM

আড়াইহাজারে এক স্কুল শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামের স্কুল শিক্ষিকা ফরিদা খাতুনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

বড় বিনাইরচর ৬১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে প্রধান শিক্ষিকা জানান, ওই রাতে আনুমানিক ৩টার দিকে তার দোতালা দালানের জানালার গ্রিল কেটে ১০/১২ জন ডাকাত ভিতরে প্রবেশ করে। এ সময় শিক্ষিকা ফরিদা খাতুনকে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে তার দুই ছেলে সাহেব এবং সিহাবকে পাশের রুমে জিম্মি করে রাখে। পরে ডাকাত দল ঘণ্টা ব্যাপী পুরো ঘরে তাণ্ডব চালিয়ে নগদ ৬৫ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও ২টা মোবাইল সেট লুট করে নিয়া যায়।

থানার এস আই হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতের ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬