স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, ভুয়া সেনা কর্মকর্তা আটক

৩০ জুন ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৯:৫৭ AM
 ভুয়া সেনা কর্মকর্তা ফয়সাল আহমেদ

ভুয়া সেনা কর্মকর্তা ফয়সাল আহমেদ © টিডিসি

গোপালগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে প্রতারণার দায়ে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ফয়সাল আহমেদ নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়।

যৌথবাহিনী জানায়, ফয়সাল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে আড়পাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর গত ২৫ মে গোপনে কোর্ট ম্যারেজ করেন ওই ছাত্রীকে। বিয়ের পর নানা অজুহাতে শ্বশুরের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক ফয়সাল।

পুনরায় টাকা নিতে শ্বশুরবাড়িতে গেলে তার কথাবার্তায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে অসঙ্গতিপূর্ণ উত্তর দেয়ায় তারা কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে এবং কাশিয়ানী থানায় সোপর্দ করে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬