তালগাছ কেটে বাবুই ছানা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার 

৩০ জুন ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৩৫ PM
তালগাছ কেটে বাবুই ছানা হত্যার ঘটনার প্রধান আসামি মোবারেক ফকির গ্রেফতার 

তালগাছ কেটে বাবুই ছানা হত্যার ঘটনার প্রধান আসামি মোবারেক ফকির গ্রেফতার  © সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা এবং ডিম ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. মোবারেক ফকিরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২৯ জুন) সন্ধ্যায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির শাখা-প্রশাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা। যার প্রতিটিতে ডিম ও ছানা ছিল। গাছটি কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো ভেঙে নিচে পড়ে যায় ও পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও বাসার অধিকাংশ পাখি রক্ষা করা যায়নি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন। অভিযোগ রেকর্ডের মাত্র তিন ঘণ্টার মধ্যে মোবারেক ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় গণমাধ্যমকে জানান, তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা এবং ডিম ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদলের ওয়ার্ড সভাপ…
  • ০৭ আগস্ট ২০২৬