ফকিরাপুলে ডিবিকে লক্ষ্য করে গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার

২৯ জুন ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৬:২৯ PM
গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতারকৃতরা

গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতারকৃতরা © সংগৃহীত

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে গ্রেফতার করেছে ডিবি। শনিবার (২৮ জুন) রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকা থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: সন্ত্রাসী বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক ও তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসান। এসময় তাদের থেকে  তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিনসহ ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এর আগে, গত ১৮ জুন ফকিরাপুল এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহমান নামে একজনকে আটক করে ডিবি। তার দেওয়া তথ্য অনুযায়ী, পরদিন রাতে ডিবি সদস্যরা একটি প্রাইভেট কার থামাতে গেলে মাদক কারবারিরা গুলি চালায়। এতে ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে ৯ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।

ডিবির তথ্যমতে, ওই গুলির ঘটনার মূল হোতা ছিল বাপ্পি। তাকে গ্রেফতারে দেশের বিভিন্ন জায়গায় একাধিক অভিযান চালানো হয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে যশোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরবর্তীতে বাপ্পির দেওয়া তথ্যে ডিবি পুলিশ ঢাকার ডেমরা থানার বাদশা মিয়া রোডের একটি বাসা থেকে তার ব্যক্তিগত তালাবদ্ধ কক্ষ থেকে আরও দুটি বিদেশি পিস্তল, চারটি গুলিভর্তি ম্যাগাজিন এবং ১৪৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬