আওয়ামী লীগকে সংগঠিত করার অভিযোগে অধ্যক্ষ আটক

২৫ জুন ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ১২:১৯ AM
অধ্যক্ষকে আটক করে যৌথবাহিনী

অধ্যক্ষকে আটক করে যৌথবাহিনী © সংগৃহীত

অনলাইনে ময়মনসিংহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার অভিযোগে মনোয়ার হোসেন খান মিনার (৪৫) নামের এক  অধ্যক্ষকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর নতুন বাজার ক্যাপিটাল কলেজ থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের ডিভাইস ও অ্যাপস ব্যবহার করে দলটির পলাতক নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। 

জানা গেছে, মনোয়ার হোসেন খান মিনার ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এবং ব্যক্তিমালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষ মিনারকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ১৩ ব্যাটালিয়নের ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বী। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনার গোয়েন্দা তথ্যে এই অভিযান চালানো হয়।

 

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রতি আসনে হবে দুটি করে মডেল স্কুল, নিয়োগ পাচ্ছেন ২৭ হাজার …
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিক…
  • ০৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে বড় সুখবর দিল ভারত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার ৬ প্রকল্পকে আমলা-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকদের আর্থি…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে প্রভাষক …
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950