বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই পলাতক নেতা গ্রেপ্তার

২৪ জুন ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
গ্রেপ্তারকৃতদের একজন খলিলুর রহমান

গ্রেপ্তারকৃতদের একজন খলিলুর রহমান © টিডিসি সম্পাদিত

পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সোমবার (২৩ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা   হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান ও ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবাখলী গ্রামের তাজেম সরদারের ছেলে জাহিদুল ইসলাম ডাবলু।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,  তারা হরিপুর ইউনিয়নে বিস্ফোরণ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তারা। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।     

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬