সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা গ্রেফতার

২২ জুন ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩১ PM
নূরুল হুদা

নূরুল হুদা © টিডিসি সম্পাদিত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (২২ জুন) উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা জোনের এডিসি আহম্মদ আলী। তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে উত্তরায় তার বাসা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে রয়েছেন।

এদিকে আজ রবিবার (২২ জুন) প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

সাবেক এই তিন সিইসি হলেন ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬