অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

১৯ জুন ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
দুর্ঘটনা

দুর্ঘটনা © সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন প্রেস ব্যবসায়ী। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহতরা হলেন, সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত আফছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন, ভটভটি চালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট গ্রামের আবু রেজার ছেলে এমরান আলী (রানা) ও সিএনজি যাত্রী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা গ্রামের মো. আজিমুদ্দীনের ছেলে আনিছুর রহমান। তাদের  উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আহত ভটভটি চালক এমরান আলী (রানা) বলেন, আমি গাড়ি বোঝাই করে তুষ নিয়ে গোবরচাঁপা অভিমুখে যাচ্ছিলাম। এসময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা সিএনজি ভটভটিকে ধাক্কা দিলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ পাশের খাদে পড়ে যাই। তারপর কী ঘটেছে আমি বলতে পারবো না। রাস্তার লোকেরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  

সিএনজি যাত্রী আনিছুর রহমান বলেন, আমি গোবরচাঁপাহাট থেকে সিএনজিতে উঠেছি রাজশাহী যাওয়ার জন্য। চকবনমালী স্কুল পার হয়ে আসার পর বিপরীত দিক থেকে আসা তুষ ভর্তি ভটভটির সাথে আমাদের সিএনজির ধাক্কা লাগে। এতে আমি ছিটকে পড়ে আহত হই। স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে দেন। 

তিনি আরও বলেন, সিএনজির গতি বেশি ছিল এবং সিএনজি ভুলপথে ছিল। সিএনজি চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে।   

বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9