বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িত আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

১৯ জুন ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
গ্রেপ্তার আব্দুল আলীম ও রুহুল আমিন

গ্রেপ্তার আব্দুল আলীম ও রুহুল আমিন © টিডিসি ফটো

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

গতকাল বুধবার (১৮ জুন) দিবাগত রাতে কর্ণফুলী থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুই নেতা হলেন—আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুশ শুক্কুরের ছেলে আব্দুল আলীম (৪০) এবং বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাজের উদ্দিনের ছেলে রুহুল আমিন ওরফে সোহেল (৪০)।

পুলিশ জানায়, সোহেল বড় উঠান ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, আব্দুল আলীমও বৈরাগ ইউনিয়নে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ‘তাদের বিরুদ্ধে নগরীতে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। তাদের গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।’

আগে ছিলেন মেয়র, এবার হলেন প্রশাসক ডা. শাহাদাত
  • ২৫ অক্টোবর ২০২৬
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন গায়ক আসিফ
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএম‌ইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা…
  • ২৫ অক্টোবর ২০২৬
৫১তম বিসিএসে যত আবেদন পড়ল
  • ২৫ অক্টোবর ২০২৬
৩৮৩ জনকে বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ক…
  • ২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ অফিসিয়াল যারা
  • ২৫ অক্টোবর ২০২৬