প্রাইভেট পড়ে ফেরার সময় দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

১৬ জুন ২০২৫, ১২:১৫ AM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১১:২৭ PM
পাংশা মডেল থানা

পাংশা মডেল থানা © ফাইল ফটো

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) সকালে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরছিল দুই শিক্ষার্থী। পথিমধ্যে নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে কশবামাজাইল ইউনিয়নের ওই কিশোর ও একই এলাকার ১৮ বছর বয়সী হাসমত আলী তাদের গতিরোধ করে। এরপর জোরপূর্বক পাশের একটি পানের বরজে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ হলে ভুক্তভোগীদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।

পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিকেলে পাংশা থানায় মামলা দায়ের করা হয়। 

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার পরপরই অভিযুক্ত দুই আসা‌মির ম‌ধ্যে একজনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। বাকিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ২৪ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ‘ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ, গণমাধ্যমের করণীয়’ শীর্…
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
  • ২৪ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষার ১৪ বিশেষ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড, দ…
  • ২৪ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক
  • ২৪ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে মাইক্রোবায়োলজি বিভাগের প্রথ…
  • ২৪ আগস্ট ২০২৬