‘বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়’ ছাত্রী ও বাবার বিরুদ্ধে ছাত্রদলের সাবেক নেতার মামলা

১২ মে ২০২৫, ০৩:৪৮ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১০:৩০ PM
মামলার বাদী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মো. আশিকুর রহমান

মামলার বাদী নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মো. আশিকুর রহমান © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিবার ‘বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়’ বাবা-মেয়েকে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। মামলাটি হয়রানিমূলক উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানান তিনি। তবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের সঙ্গে মামলার কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন ছাত্রদলের সাবেক এ নেতা।

গত ৪ মে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক যুগ্ম আহবায়ক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আশিকুর রহমান বাদী হয়ে ময়মনসিংহ দ্রুত বিচার আদালতে মামলার আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আজমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে ঘটনাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগীও একই বিভাগের শিক্ষার্থী। তাকে জুলাই আন্দোলনের হামলা মামলার আসামি করা হয়েছে। আর বাবাকে আসামি করা হয়েছে অপর একটি রাজনৈতিক মামলায়। তাদের বাড়ি ভালুকা উপজেলায়। বাবা পেশায় ট্রাকচালক। আর মামলার বাদী আশিকুর রহমান একই উপজেলার ভরাডুবা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘২০২১ সালের শেষদিকে আশিকুর রহমানের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর তিনি আমাকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেন। এতে আমার পরিবার সম্মত হলে হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনার কিছুদিন পর পারিবারিকভাবে অন্যত্র আমার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। বিষয়টি জানতে পেরে আশিকুর আবারও বিয়ের প্রস্তাব দেন।’

এবার পরিবার রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার পরিবারকে মামলায় ফাঁসানোর হুমকি দেন জানিয়ে ভুক্তভোগী ছাত্র বলেন, ‘মূলত ওই ঘটনার জের ধরেই ভালুকা থানার একটি রাজনৈতিক মামলায় আমার বাবাকে আসামি করা হয়েছে। একইসঙ্গে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে অপর একটি মামলায় আমাকে আসামি করা হয়েছে।’

আরও পড়ুন: আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ ও জুলাই পরিপত্র ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে জুলাই ঐক্য

তিনি আরও বলেন, ‘আমি বা আমার পরিবারের কেউ কখনও আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত না। মূলত বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মিথ্যা অভিযোগ তুলে আমাকে ছাত্রলীগ বানিয়ে এবং আমার বাবাকে আওয়ামী লীগ নেতা বানিয়ে মামলায় আসামি করা হয়েছে।’

অভিযোগ অস্বীকার করে আশিকুর রহমান বলেন, ‘বিয়ের প্রস্তাব দেওয়া অন্যায় কিছু নয়। জুলাই-আগস্ট আন্দোলনে হামলায় জড়িত অনেকের বিরুদ্ধেই মামলা করেছি। কাউকে হয়রানি করা আমার উদ্দেশ্য নয়।’

এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমেনা আক্তার পলির অভিযোগ পেয়েছি। তবে এ নিয়ে আমার কিছু করার নেই।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9