মাঠে গৃহবধূর লাশ, গাছে ঝুলছিল স্বামীর দেহ—আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

১৪ জুন ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৭:২৪ PM
বেনাপোলে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন

বেনাপোলে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন © প্রতীকী ছবি

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধা করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে এলাকায় দেখা দিয়েছে প্রশ্ন।

নিহত মো. মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। স্থানীয় লোকজনের ভাষ্য, সংসারে অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সেই দ্বন্দ্বের জেরে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। পরে নিজে বাড়ির উঠানে আমড়াগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা তাদের।

যদিও নিহত দম্পতির সন্তানের দাবি, তাদের বাবা-মা আত্মহত্যা করেননি। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভোরের আলো ফোটার আগেই একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই রাশেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরুজ্জামানের ঝুলন্ত লাশ বাড়ির উঠান থেকে উদ্ধার করে। তার স্ত্রী রেহেনার লাশ বাড়ির উত্তর পাশে একটি মাঠ থেকে উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ‘এটি আত্মহত্যা না হত্যা—এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটতে পারে।’

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬