স্বামী-স্ত্রী মিলে করতেন মাদকের ব্যবসা, অতঃপর...

১৩ জুন ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
মো. শাহেদ প্রকাশ সন্দীপ শাহেদ ও তার স্ত্রী মিনু আক্তার প্রকাশ মিনা

মো. শাহেদ প্রকাশ সন্দীপ শাহেদ ও তার স্ত্রী মিনু আক্তার প্রকাশ মিনা © সংগৃহীত

কর্ণফুলীতে স্বামী-স্ত্রী দুজন মিলে চালিয়ে আসছিলেন মাদক ব্যবসা। তবে শেষ রক্ষা হয়নি। যৌথবাহিনীর বিশেষ অভিযানে সরঞ্জাম, মাদক ও নগদ অর্থসহ তারা গ্রেপ্তার হন। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার চরপাথরঘাটা ইছানগর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার মো. শাহেদ প্রকাশ সন্দীপ শাহেদ (৪০) ও তার স্ত্রী মিনু আক্তার প্রকাশ মিনা (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা এবং নগদ ৩ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদক ব্যবসায়ী এই স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মাদকসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9