ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১০ জুন ২০২৫, ০১:৪৭ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ১২:০১ AM
জি এম শাহাবুদ্দিন আজম

জি এম শাহাবুদ্দিন আজম © সংগৃহীত

গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। আজ মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জি এম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের সদর উপজেলার বিনাপানি গার্স স্কুল রোড এলাকার মৃত মইনদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, আগে থেকেই ইমিগ্রেশনে তথ্য আসে যে, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারে। সেই অনুযায়ী বহির্গমন বিভাগের সব কর্মকর্তাকে সতর্ক করে দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে তার পাসপোর্ট ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: কারিগরি শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় সংযোজন বাধ্যতামূলক করল শিক্ষা বোর্ড

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, তার নামে গোপালগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। ইমিগ্রেশনে গ্রেপ্তার আসামি আমাদের কাছে হস্তান্তরের গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950