সেনাবাহিনীর অভিযান, কলেজছাত্রের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার

০৯ জুন ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৬:২০ PM
উদ্ধার করা স্নাইপার রাইফেল

উদ্ধার করা স্নাইপার রাইফেল © সংগৃহীত

নড়াইলের কালিয়ায় যৌথবাহিনীর অভিযানে সোহান মোল্যা (২৬) নামের এক কলেজ শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ জুন) রাত সাড়ে ১১টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। তবে অভিযুক্ত সোহান অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান।

সোহান মোল্যা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান অভিযুক্তের মা।

সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান। গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্যার ঘরের বিছানার নিচ থেকে উন্নতমানের স্নাইপার রাইফেলটি উদ্ধার করে। এদিকে, অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা।

উদ্ধাকৃত স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন এবং অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা সেনাবাহিনীর।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬