রাজধানীতে লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

০৩ জুন ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:১৫ AM
জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ

জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ © টিডিসি

রাজধানীর পল্টন এলাকা থেকে এক লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাগর (৩০), মোঃ আল আমিন হাওলাদার (২৮) এবং বাবু মাতব্বর (৫৪)। সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় পল্টন থানাধীন গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় ব্যক্তি জাল নোট নিজ হেফাজতে রেখে বিক্রয় করার উদ্দেশে পল্টন থানাধীন গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টিমটি সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাগর, আল আমিন ও বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা  রুজু করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের জন্য ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ দরকার নেই: অধ্যাপক মামুন

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জাল নোট রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় করে আসছিলো। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট বিক্রয় করার পরিকল্পনা করছিলো মর্মে জানা যায়।

সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ সাগরের বিরুদ্ধে শাহআলী থানায় একটি ও আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি, পটুয়াখালীর দশমিনা থানায় দুইটি, শ্যামপুর থানায় একটি এবং বাবু মাদবরের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পূর্ব থানায় একটি জাল নোট তৈরির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9