চোরকে ছাড়িয়ে নিল নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগ নেতা, আহত ৮

২৯ মে ২০২৫, ০৭:৫৫ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:৩২ PM
আহতরা হাসপাতালে

আহতরা হাসপাতালে © টিডিসি ফটো

মাদারীপুরের কালকিনিতে চোরকে ছাড়িয়ে নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়। এতে আটজন আহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাতে উপজেলার পুয়ালী মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- একই এলাকার রশিদ হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (২৩) আবু ইসমাইল (২৪) ও তার স্ত্রী লুৎফুরন্নেছা এবং আবুল কালাম হাওলাদারের ছেলে তরিকুল ইসলাম। আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

ভুক্তভোগী পরিবার  ও পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ মে রাতে পূয়ালী মাদারীপুর এলাকার একটি  মিলের মটর চুরি করেন হারুন হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার নামের এক যুবক। মটর চুরি করা অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরের দিন সকালে সালিশ চুরির কথা স্বীকার করেন তিনি। জীবনে আর চুরি না করার অঙ্গীকারে স্থায়ীভাবে তাকে ছেড়ে দেওয়া কথা হলেও আওয়ামী লীগ নেতা জুন্নু সরদার ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক  আবু সাইদ লিখন সরদার চোরের ভগ্নিপতি শাহাবুদ্দিন ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে এসে তারা চোরের পক্ষ হয়ে চোরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে মসজিদের ইমাম ও নারীসহ আহত হয়েছে অন্তত আটজন। 

আহত লুৎফুরন্নেছা বলেন, ‘আমাদের মিলের মটর চুরি করছে, উল্টো চোর সবুজ লোকজন নিয়ে এসে আমাদেরকে মারধর করছে এবং ছেলেকে লোহা দিয়ে পিটিয়ে আহত করেছে। আমি এদের সঠিক বিচার চাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মেরে ফেলার  হুমকি দিতেছে।’

আহত ইসমাইল ও ইউসুফ বলেন, ‘আমাদের মোটর চুরি করছে। আমরা চোরকে হাতেনাতে ধরছি। পরে স্থানীয়রা ১০ মে সকালে বসে। পরে সবুজ চোর তার ভগ্নিপতিরা আওয়ামী লীগের নেতাদেরকে এনে আমাদেরকে মেরে চোরকে নিয়ে গেছে। আমরা কেন সালিশ ডাকলাম এজন্য আমাদেরকে মাছ ধরা করেছে। আমরা এর কঠিন বিচার চাই।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত চোর সবুজ ও আওয়ামী লীগের নেতা আবু সাইদ লিখন সরদারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সারা মেলেনি। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9