টিউশনির বিজ্ঞাপন দিয়ে কলেজ ছাত্রকে অপহরণ, গ্রেপ্তার ৩

৩১ মে ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৩:৩১ PM
অপহরণকারী চক্রের তিন সদস্য

অপহরণকারী চক্রের তিন সদস্য © সংগৃহীত

নরসিংদীর শিবপুরে অপহরণের শিকার সাইফুল ইসলাম (২৬) নামে এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী চক্রের তিন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিবপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার খড়িয়া এলাকা থেকে সাইফুলকে উদ্ধার করা হয়।

সাইফুল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাসিন্দা। অপহরণকারীদের মধ্যে রয়েছেন—পলাশ উপজেলার বাড়ারচরের ইফতিয়ার (২০), চরনগরদির সিজান (১৯), ও শিবপুরের খড়িয়া এলাকার নাঈম (১৬)।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে টিউশনি চেয়ে বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থী বা চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলত। আগ্রহী ব্যক্তিকে টিউশনির কথা বলে ডেকে এনে নির্জন স্থানে আটকে রেখে মুক্তিপণ দাবি করত তারা।

এই কৌশলেই শুক্রবার বিকেলে শিবপুরের বন্যার বাজার এলাকায় সাইফুলকে ডেকে আনে চক্রটি। পরে তাকে কাছাকাছি একটি নির্জন খালের পাড়ে নিয়ে গিয়ে মারধর করে এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর তার ফোন থেকে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সাইফুলের বাবা ৯৯৯-এ ফোন করে পুরো ঘটনা জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে খড়িয়া এলাকা থেকে সাইফুলকে উদ্ধার করে এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে। অভিযানে একটি ছুরি ও একটি চাপাতিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ‘৫ম শ্রেণি পাস করলেই ছেলে-মেয়েদের ছাত্রশিবির-ছাত্রীসংস্থায় দেবেন’

এ ঘটনায় সাইফুলের মা শিবপুর থানায় মামলা দায়ের করেছেন। থানার ওসি আফজাল হোসাইন জানান, ৯৯৯-এ কল পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬