স্ত্রী সহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক

২৭ মে ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা

সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা © টিডিসি ফটো

বিগত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে শেরপুর জেলা শহরের সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণ থেকে মঙ্গলবার (২৭ মে) বিকেলে আটক করেছে শেরপুর সদর থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার সদর উপজেলার বাসিন্দা মৃত নুরুল হক চৌধুরীর ছেলে ও বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা ও তার স্ত্রীসহ তার জমি বিক্রি ও রেজিস্ট্রি সম্পাদন করে দিতে মঙ্গলবার শেরপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে আসেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক ওই মন্ত্রীকে দেখে ফুঁসে উঠেন এবং মারমুখী হয়ে পড়ে। এদিকে খবর পেয়ে সদর থানার পুলিশ সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণ থেকে সাবেক মন্ত্রী মো. রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি দাবি করে সদর থানার চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬