বইমেলায় নেয়ার কথা বলে স্কুল ছাত্রীকে গণধর্ষণ

১০ মার্চ ২০১৯, ০৯:৪৬ PM

© ফাইল ফটো

হবিগঞ্জের বাহুবলে বই মেলায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্জন পাহাড়ে নিয়ে স্কুলছাত্রী প্রেমিকাকে গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত মধ্যরাতে তাকে শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী তোফায়েল মিয়া বাহুবল উপজেলার বাঘেরখাল গ্রামের আব্দুস সালামের ছেলে। রোববার তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার তোফায়েলের বরাত দিয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প জানায়, বেশ কিছুদিন পূর্বে এ গণধর্ষণের নীলনকশা আঁকে তারা। পরিকল্পনা অনুযায়ী প্রথমে মামুন ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে। এরপর গত ২১ ফেব্রুয়ারি কথিত প্রেমিক মামুন পূর্ব সিদ্ধান্ত মোতাবেক তাকে বই মেলায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি হয় ওই স্কুলছাত্রী। পরে তারা একটি সিএনজি অটোরিকশায় উঠে। কিছু দূরে যাওয়ার পর ওই ছাত্রী বই মেলায় না নিয়ে অন্যদিকে নেয়ার কারণ জানতে চায়। এক পর্যায়ে সে চিৎকার শুরু করে। সাথে সাথেই মামুন, তোফায়েল ও শিপন তার মুখ চেপে ধরে। তাকে বৃন্দাবন চা বাগান এলাকার পাশে একটি নির্জন পাহাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে আহত অবস্থায় বাড়ির কাছে রাস্তার পাশে ফেলে যায়।

র‌্যাব জানায়, ধর্ষণের ঘটনার ৩দিন পর ২৪ ফেব্রুয়ারি ধর্ষিতা নিজে বাদি হয়ে ৫জনকে আসামি করে বাহুবল থানায় একটি মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী আসামীদেরকে গ্রেফতারে মাঠে নামে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম জানান, চরম পেশাদার মানসিকতা সম্পন্ন এ ধর্ষক আত্মগোপনের জন্য গত ২০ দিনে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে। অবশেষে তাকে শনিবার মধ্যরাতে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে বলেও জানান তিনি।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬