কলেজে যাওয়ার পথে প্রাণ গেল প্রভাষকের

০৯ মার্চ ২০১৯, ০৭:২৫ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার হোসেন উজ্জ্বল নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিক ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উজ্জ্বল ঘোড়াঘাট উপজেলার মাগুড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাষক আনোয়ার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কলেজে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী নামক স্থানে মালবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আরো জানান, মালবোঝাই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সে সম্পর্কে আর জানা যায়নি। তবে, এ বিষয়ে তদন্ত চলছে।

ট্যাগ: মৃত্যু
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
মাসে আয় হতে পারে ৩ লাখ টাকা পর্যন্ত
  • ২১ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম-বেক্সিমকোর সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের…
  • ২১ এপ্রিল ২০২৬
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ম…
  • ২১ এপ্রিল ২০২৬