বনভোজনে যাবার টাকা না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

০৫ মার্চ ২০১৯, ১০:০৬ AM

বনভোজনে যাবার টাকা না পেয়ে রংপুরের পীরগঞ্জে ৮ম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ওই গ্রামের সেকেন্দার আলীর মেয়ে হাওয়া খাতুন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট উমরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী হাওয়া খাতুন পিকনিকে যাওয়ার জন্য গতকাল রবিবার বাবা-মায়ের কাছে টাকা চায়। কিন্তু তাদের কাছে টাকা না পেয়ে সোমবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হাওয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তামবিরুল ইসলাম জানান, বাবা-মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

ট্যাগ: ছাত্রী
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬