রাবিতে ফের পিস্তল ঠেকিয়ে ছিনতাই!

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২০ AM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতরাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এ ছিনতাইয়ের শিকার হন। 

ভুক্তভোগীর নাম সুরমান আলী। তিনি ভাষা ও ফার্সি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আবাসিক ছাত্র হিসেবে থাকেন শহীদ হবিবুর রহমান হলে।

সুরমানের সাথে কথা বলে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে টিউশনি শেষে হলে ফিরছিলেন তিনি। এসময় তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে সাইকেলে থাকা অবস্থায় পাঁচ জন বাইকে এসে তার পথরোধ করে। কিছু বুঝে উঠার আগে ছিনতাইকারীরা তার মাথায় পিস্তল ধরে দুটি মোবাইল এবং টিউশনির দুই হাজার ৮০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর হতভম্ব সুরমান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে তার ছিনতাই হওয়া জিনিষপত্র ফেরত পেতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করারও দাবি জানান তিনি।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close