বাস চাপায় প্রাণ গেল ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রের

২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৫ AM

সড়ক দুর্ঘটনার কবলে প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। মোটর সাইকেলযোগে কুয়াকাটা ভ্রমণের পথে যাত্রীবাহী বাস চাপায় নিহত হন তারা। বৃহস্পাতিবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. মহসিন (২৪) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের নাজমুল হাসান অপু (২৩)। তারা কোন বিভাগের ছাত্র তা প্রাথমিকভাবে জানা যায়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ছাত্র ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটার দিকে যাচ্ছিলেন। পথেই দুর্ঘটনায় তারা নিহত হন। তাদের সাথে টিভিএস কোম্পানীর ১৬টি আরটিআর মোটরসাইকেলে বহর ছিল।

বহরে থাকা কয়েকজন জানান, ওই শিক্ষার্থীদের যাত্রাপথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাওয়াগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-০২-০৩৯৫) মোটরসাইকেল বহরের একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র নাজমুল হাসান অপু (২৩) মারা যায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মহসিন (২৪) গুরুতর আহত হন।

মুমূর্ষ অবস্থায় মহসিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬