এবার সড়কে মৃত্যুর মিছিলে এসএসসি পরীক্ষার্থী

২০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩০ PM

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে এবার যোগ হলো এসএসসি পরীক্ষার্থী। মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে গিয়ে টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মো. সাব্বির (১৬)। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বরগুনার পাথরঘাটার কাঠালতলী-চরদুয়ানী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার কাঠালতলী ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকার মো. চুন্নু মোল্লার ছেলে। সে এ বছর সপ্তগ্রাম মাধ্যমিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে রওয়ানা দেন সাব্বির। যাবার পথে ঘন কুয়াশার কারণে কাঠালতলী-চরদুয়ানী সড়কের কালেক্টর ব্রিজের দক্ষিণ পারে স্ট্যান্ডের সামনে দেখতে না পেয়ে অপরদিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ঘে হলে ঘটনাস্থলেই সাব্বির নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি আহত হয়েছে। আহতকে উদ্ধার করে মঠবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাতপাতালে রেফার করে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
মাসে আয় হতে পারে ৩ লাখ টাকা পর্যন্ত
  • ২১ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রে একজনকে বহিষ্কার করেছি: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম-বেক্সিমকোর সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের…
  • ২১ এপ্রিল ২০২৬
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ম…
  • ২১ এপ্রিল ২০২৬