ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্য আটক

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০০ AM

© গ্রাফিক্স ছবি

নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। সোমবার দিবাগত রাতে গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আবু তাহের (১৮) ও শিহাব উদ্দিন (২২) প্রশ্নপ্রত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য।

গ্রেপ্তারকৃত আবু তাহের মশিন্দা মাঝপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি পাবনা এ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ৩য় বর্ষের ছাত্র এবং শিহাব উদ্দিন একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি গুরুদাসপুর সামসুজ্জোহা সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

এছাড়া বাকি পাঁচ সদস্য হারুন অর-রশিদ, মো. ইদ্রিস আলী, শাহিনুর রহমান, শাকিল আহম্মেদ ও মো. আজাদ, তাহের ও শিহাবকে বিভিন্নভাবে সহযোগিতা করছিলেন। এ কারনে তাদের মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। এছাড়া ওই দুই সক্রিয় সদস্যর বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরিয়ার জানান, তাদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগ ছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাবের একটি দল উপজেলার মশিন্দা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪ টি মোবাইলফোন, ২১৯ টি ফেইসবুক মেসেঞ্জার এর কথোপকথোন এর স্ক্রীন শর্ট, ৫ টি সিম কার্ড ও ২ টি মেমোরী কার্ড জব্দ করা হয়।

ট্যাগ: আটক
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬