হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে

০৯ মে ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM
সেলিনা হায়াৎ আইভী

সেলিনা হায়াৎ আইভী © সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (৯ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।  কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা

এর আগে আজ শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের করে নিয়ে যাওয়ার সময় তাকে বহন করা পুলিশের গাড়ি বহরে ও কর্মী সমর্থকদের ওপর দুর্বৃত্তরা হামলা করে। এসময় হামলাকারীরা পটকা ফুটিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে আইভীকে বহন করা পুলিশের গাড়ির বহরে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরে পুলিশ দ্রুত বেগে গাড়ি চালিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইভীকে নিয়ে যায়।

কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ১৬ নভেম্বর ২০২৬
বিকাশসহ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরিবার বলছে আত্মহত্যা, ‘জান্নাত এমন মেয়ে নয়’— বলছে সহপাঠীরা
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
এশিয়ার কেউ পারেনি, সেই ইতিহাসই গড়ল বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
নবীনবরণে দাওয়াত না পেয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ছাত্রদলের প্রত…
  • ১৬ নভেম্বর ২০২৬