পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান

০১ মে ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
বাম পাশে ড. মো. নাজমুল করিম খান এবং ডান পাশে মো. আনিসুজ্জামান

বাম পাশে ড. মো. নাজমুল করিম খান এবং ডান পাশে মো. আনিসুজ্জামান © সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

আজ বৃহস্পতিবার (১ মে) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।’

জানা গেছে, পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে অ্যাসোসিয়েশনের সদস্যরা সিলেকশনের মাধ্যমে সভাপতি ও সাধারণ নির্বাচিত করেন। আগামী এক মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্ক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬