এবার রবির দুই টেকনিশিয়ানকে অপহরণ পাহাড়ি দুর্বৃত্তদের

২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা

মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা © সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির দুই টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ময়ুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)।

স্থানীয় সূত্রগুলো জানায়, শনিবার দুপুরের দিকে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক সংলগ্ন ধর্মঘরস্থ ময়ুরখীল বিলে থাকা রবি টাওয়ার মেরামত যান টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা। এ সময় সেখানে হাজির হয় কয়েকজন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী। টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা।

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, দু’জন টেকনিশিয়ান নিখোঁজ হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে কেউ কোনো নিখোঁজ ডায়েরি কিংবা অভিযোগ করেনি। তারপরও আমরা খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।

আরো পড়ুন: এখনো পুলিশ হত্যা মামলার আসামি ফাইয়াজ, যা জানাল তার পরিবার

বিষয়টি নিয়ে রবির কারও বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ২২ জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙা উপজেলার ৮টি রবি টাওয়ার ভাঙচুর, তছনছ ও আগুনে জ্বালিয়ে ক্ষতিগ্রস্ত করে সন্ত্রাসীরা। এরপর হতে ক্ষতিগ্রস্ত টাওয়ারের আওতায় থাকা কয়েক হাজার মোবাইল ফোন গ্রাহক গত ৩ মাস যাবৎ সেবাবঞ্চিত রয়েছেন।

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9