ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশে দিল জনতা

১৭ এপ্রিল ২০২৫, ১২:২৬ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান

অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

পঞ্চগড় শহরে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটে শহরের একটি কোচিং সেন্টারে, যেখানে অভিযুক্ত শিক্ষক নিয়মিত পড়াতেন।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে কোচিং সেন্টার থেকে শিক্ষক মোস্তাফিজুরকে আটক করে উত্তেজিত জনতা প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিয়ে যায়। সেখানেই গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান জেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক এবং শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী বলেন, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করে জনতা আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করছি এবং ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে কথা বলছি। তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় বিক্ষোভকারীরা ওই শিক্ষকের অপসারণ দাবি করেছে।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence