কুমিল্লা থেকে মোটরসাইকেলে ধাওয়া, নোয়াখালীর সুধারাম থানায় গিয়ে রক্ষা বাস যাত্রীদের

০৫ এপ্রিল ২০২৫, ১০:২০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪২ AM
বাস

বাস © সংগৃহীত

ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস নোয়াখালী যাচ্ছিল। বাসটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হতেই ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে একদল তরুণ পিছু নিয়ে ধাওয়া শুরু করে। দুই দফা পাথর ছুঁড়ে বাসটি থামানোর চেষ্টা করে তারা। আহত হন চালক। শেষে নোয়াখালীর সুধারাম থানার সামনে থামে যাত্রীদের মধ্যরাতের এই ভয়ংকর যাত্রা। সোমবার (৩১ মার্চ) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা-নোয়াখালী অংশে এ ঘটনা ঘটে।

এ হামলায় বাসচালক মো. সোহেলের চোয়াল থেঁতলে গেছে। মাথা ও চোয়ালে ৩১টি সেলাই করতে হয়েছে তার। এছাড়াও ভেঙে গেছে নিচের পাটির দুটি দাঁত। আহত অবস্থাতেই তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নোয়াখালীর সুধারাম থানা পর্যন্ত টানা বাস চালিয়ে যাত্রীদের রক্ষা করেছেন। বাসটি সুধারাম থানায় পৌঁছানোর পর যাত্রীরা থানায় ঢুকে পড়েন।

আরও পড়ুন: ডাকাতের কবলে সাবেক সমন্বয়ক, নগদ টাকা ও ল্যাপটপ লুট

বাসটির সহকারী মোহাম্মদ রাহাত বলেন, বাসটি যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হয়, তখনই ৮ থেকে ১০টি মোটরসাইকেলে থাকা একটি দল দেখতে পান তারা। কিন্তু তখন বিপদ আঁচ করতে পারেননি কেউ। বাস থামাতে না পেরে মোটরসাইকেলের আরোহীরা প্রথমে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া রাস্তার মাথায় এবং পরে বেগমগঞ্জ উপজেলার আবদুল মালেক মেডিকেল কলেজের সামনে থেকে চালককে উদ্দেশ করে ইট ছোড়েন। ইটের আঘাতে বাসচালক সোহেলের চোয়াল থেতলে যায়। তবুও তিনি থামেননি। প্রথম আঘাতের পর তার মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে তারা বাস চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সবশেষ বাসটি নোয়াখালী সুধারাম থানার সামনে থামানো হলে, দ্রুত নেমে থানায় ঢুকে পড়েন যাত্রীরা।

মো. সোহেল বর্তমানে নোয়াখালীর মাইজদী সদর হাসপাতালে ভর্তি আছেন। তার ছোট ভাই মেহেদী হাসান বলেন, চিকিৎসায় এখন পর্যন্ত প্রায় ৯০ হাজার টাকা খরচ হয়েছে। এর মধ্যে ৬০ হাজার টাকা বাসমালিক দিয়েছেন। চিকিৎসার খরচ চালাতে বেগ পেতে হচ্ছে।

বাসের মালিক মো. জহিরুল ইসলাম বলেন, ঘটনার পরে সুধারাম মডেল থানায় গিয়ে সাধারণ ডায়েরি করতে চান। কিন্তু সুধারাম মডেল থানা থেকে সোনাইমুড়ী থানায় যাওয়ার পরামর্শ দেয়া হয়। সোনাইমুড়ী থানা থেকে আবার লাকসাম থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। হামলায় আহত বাসচালক সোহেলের মাথা ও চোয়ালে ৩১টি সেলাই লেগেছে। বাসে থাকা ৩৮ যাত্রীর মধ্যে নারী ও শিশু ছিল বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ঘটনায় পেশাদার ডাকাতির সঙ্গে মিল নেই। কুমিল্লা ক্যন্টনমেন্ট থেকে ফেনী রুটে গত পাঁচ বছরে কোনো বাস ডাকাতির ঘটনা পাওয়া যায়নি।

ইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. খায়রুল আলম সংবাদমাধ্যমকে বলেন, মোটরসাইকেল আরোহীদের সাইড দেওয়া নিয়ে বাসচালকের দ্বন্দ্বের জেরেও এমনটি হতে পারে। ডাকাতির উদ্দেশ্যে থাকলে এত লম্বা পথ পর্যন্ত কেন ধাওয়া করবে। এই রুটে অনেক গাড়ি চলাচল করে, গত পাঁচ বছরে কোনো বাস ডাকাতির ঘটনা পাওয়া যায়নি। তিন সদস্যের একটি কমিটি গঠন করেছি। তারা এই রুটের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাজ করছে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close