বালুচরে পোঁতা রয়েছে লাশ, বেরিয়ে আছে দুই পা

২৫ মার্চ ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৫ PM
ফুলবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ পেয়েছে পুলিশ

ফুলবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ পেয়েছে পুলিশ © টিডিসি ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বালুচরে অজ্ঞাত এক ব্যক্তির লাশের সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণে নির্জন বালুচরে লাশটি পাওয়া যায়। তাকে পুঁতে রাখা হলেও দুই বেরিয়ে ছিল।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভেতর পুঁতে রাখা দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশটি দেখতে পান। তাদের চিৎকারে শত শত উৎসুক জনতা জড়ো হন। খবর পেয়ে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসনে।

ওসি মামুনুর রশীদ বলেন, ফুলবাড়ী ধরলা সেতু থেকে এক-দেড় কিলোমিটার দূরে বালুর চরে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেছে। এর পুরো অংশ বালুর নিচে পোঁতা রয়েছে। শুধু পা দুটো বাইরে আছে। এ কারণে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। 

আরো পড়ুন: হান্নান মাসউদের ওপর হামলা কীভাবে হলো, জানালেন যুবদল নেতা

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।’ শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে পৌঁছায়নি।

সুষ্ঠু এইচএসসি পরীক্ষা আয়োজনে ৪ নির্দেশনা ঢাকা বোর্ড চেয়ারম…
  • ২৪ জুন ২০২৬
বাগেরহাটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চেষ্টাকালে আটক ৪
  • ২৪ জুন ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানের ভাইভা নিয়ে গোয়েন্দা রিপোর্টের অপেক্ষায় শ…
  • ২৪ জুন ২০২৬
মিরসরাই সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
  • ২৪ জুন ২০২৬
বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা, চুক্তি হয়, ছবি ওঠে—তারপর …
  • ২৪ জুন ২০২৬
শেষ ম্যাচ জিতলেও ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে বিদায় ৫ দ…
  • ২৪ জুন ২০২৬