বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কে ৭ বছর সাজা

২০ মার্চ ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
উপদেষ্টা পরিষদের বৈঠক

উপদেষ্টা পরিষদের বৈঠক © সংগৃহীত

বিয়ের প্রলোভনে ধর্ষণের ক্ষেত্রে অপরাধীর সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের  বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) এমন বিধান রেখে উপদেষ্টা পরিষদে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস হয়েছে। 

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে। তবে একই আইনের মধ্যে আলাদাভাবে এটিকে রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে ও স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারে হবে। এতদিন ৬০ শতাংশ কাজ টেন্ডারে হতো। 

এছাড়া, তিন পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য জেলার বা সমতলের আদিবাসীরাও এই ছুটি পাবেন।

শিক্ষার্থীদের নিরাপত্তায় জবিতে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপ…
  • ০২ জুলাই ২০২৬
আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬
হত্যার হুমকি পাওয়া পলিটেকনিক সভাপতির সাথীপদ বাতিল, খোয়ালেন …
  • ০২ জুলাই ২০২৬
গবেষণা: বিতর্ক অর্থায়নের নয়, আস্থার
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে চাঁদাবাজি-অস্ত্র প্রদর্শন: যুবদল নেতা নাজমুলসহ ১৯ জ…
  • ০২ জুলাই ২০২৬