ছাত্রীকে ধর্ষণের পর মোবাইলে ভিডিও, মামলা

১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৫২ PM
গ্রাফিক্স ছবি

গ্রাফিক্স ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামে স্বজল ও রাকিব নামের দুই বখাটে ‍যুবক বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার ওই যুবকরা জোর পূর্বক ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে তা প্রকাশের হুমকি দেয়। ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে। 

ভুক্তভোগী মেয়েটির বাবা জানান, গত সোমবার বেলা ১১ টার দিকে মেয়েটি পার্শ্ববতী হেতালিয়া গ্রামে তার অসুস্থ মায়ের কাছে নানা বাড়ীতে যাচ্ছিল। সে স্থানীয় তোজের বাড়ীর সামনের সড়কে পৌছলে নদমূলা গ্রামের আলম জোমাদ্দারের লম্পট ছেলে স্বজল এবং তার এক সহযোগী রাকিব মেয়েটির মুখ চেপে ধরে জোর পূর্বক একটি পানের বরজে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে এর ভিডিও চিত্র ধারণ করে। মেয়েটিকে হুমকি প্রদান করে কাউকে জানালে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে।

একদিন পরে মেয়েটি তার স্বজনদের কাছে ঘটনাটি জানালে তার বাবা মামলা করতে চাইলে ওই দুই বখাটে বিষয়টি টের পেয়ে মেয়েটির বড়ভাইকে ডেকে ধর্ষণের ভিডিও দেখিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি প্রদান করে। বখাটে রাকিব ভিটাবাড়ীয়া গ্রামের কালাম মোল্লার ছেলে। সে নদমূলা গ্রামে তার নানা বাড়ীতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে মেয়েটির বাবা জানান।

বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ভাণ্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে দুই জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। এ ঘটনায় ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে নেই কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
  • ২৭ আগস্ট ২০২৬
গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: সারজিস আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি আবুল খায়ের গ্রুপে, নেবে…
  • ২৭ আগস্ট ২০২৬
ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
  • ২৭ আগস্ট ২০২৬
১৭৮ কোটি টাকার সেতু নির্মাণ কাজ বন্ধ রেখে উধাও ঠিকাদার
  • ২৭ আগস্ট ২০২৬
উনি নিজেকে কী মনে করেন—স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রশ্ন জামা…
  • ২৭ আগস্ট ২০২৬