সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিক আটক

০৯ মার্চ ২০২৫, ০৯:০৮ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক © সংগৃহীত

বাংলাদেশে কাজ করতে এসে বিজিবির হাতে আটক হয়েছেন সতিশ রায় নামে ভারতীয় এক নাগরিক। শনিবার (৮ মার্চ) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিন রাতে বর্ডার গার্ড বাংলাদেশের পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক সতিশ রায়ের বাড়ি ভারতের জলপাইগুঁড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দেবিন রায়ের ছেলে। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বিজিবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। এর আগেও একইভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করেছে সতিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়ি থেকে বাড়িতে অভিযান চালিয়ে সতিশকে আটক করে মাঝিপাড়া বিওপির বিজিবি সদস্যরা।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম বলেন, ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বা…
  • ০৮ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ১৫ শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলল ইরান, কী আছে এতে?
  • ০৮ এপ্রিল ২০২৬
close