গোপালগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

০৮ মার্চ ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM
কোটালীপাড়া থানা

কোটালীপাড়া থানা © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের নিউটন মজুমদারের পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন ধরে পানিতে ছিল। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

পুকুরের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ‘ভোরে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে আমি দ্রুত পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

ট্যাগ: আইন
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close