লারমা স্কয়ারে ফের আগুন, পুড়ল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

০৮ মার্চ ২০২৫, ১০:০৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৫ PM
দীঘিনালার লারমা স্কয়ার বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

দীঘিনালার লারমা স্কয়ার বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে © টিডিসি ফটো

পাঁচ মাসের ব্যবধানে ফের আগুনে পুড়েছে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া এ তথ্য জানিয়েছেন।

শনিবার ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১২টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন পুরোপুরি নেভানো ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির পরিমান ১০-১২ লাখ টাকার মতো হবে।

আরো পড়ুন: ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর-লুটপাট, সমন্বয়কসহ ১৪ নেতা আটক

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আগুনের খবর পেয়ে এসে তারা এসে দেখেন, লারমা স্কয়ার বাজার দাউ দাউ করে জ্বলছে। ঘন ঘন এ বাজারে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ আগুনে পুড়ে যায় বাজারের অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।

ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬