হিজবুত তাহরীরের ৩ সদস্য রিমান্ডে

০৭ মার্চ ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
হিজবুত তাহরীরের তিন সদস্য

হিজবুত তাহরীরের তিন সদস্য © সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামি মনিরুল ইসলামকে ২ দিন এবং মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানকে ১ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি, উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে ৭ই মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেইটে মার্চ ফর খেলাফতে কর্মসূচি ঘোষণা করে।

ট্যাগ: আটক
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬