হিযবুত তাহরীরের কর্মীকে পেটানো সেই রিকশাচালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ

০৭ মার্চ ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
রিক্সা চালক ও উপদেষ্টা আসিফ

রিক্সা চালক ও উপদেষ্টা আসিফ © টিডিসি ফটো

নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর ও পুলিশের সংঘর্ষ চলাকালে এক রিকশাচালককে সংগঠনটির একজনকে মারতে দেখা গেছে। সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। তার আটকের দৃশ্য তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। অনেকেই তার মুক্তির দাবি করছিল। 

তীব্র সমালোচনার পর সেই রিকশাচালককে মিন্টো রোডের ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টা ৪৬ মিনিটে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান এ উপদেষ্টা।

গোয়েন্দা পুলিশ সূত্রে (ডিবি) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  তবে এ  বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬