চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

০৭ মার্চ ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
নিহত চালকের নাম মো. হাফিজুল ইসলাম (৫০)

নিহত চালকের নাম মো. হাফিজুল ইসলাম (৫০) © প্রতীকী ছবি

খুলনার বটিয়াঘাটায় গলা কেটে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত চালকের নাম মো. হাফিজুল ইসলাম (৫০)। তিনি খুলনা মহানগরীর খালিশপুর এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা-গাওঘরা সড়কের বটিয়াঘাটা কালভার্টসংলগ্ন মাছের ঘেরের পাশে হাফিজুলকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার পর ইজিবাইকটি নিয়ে যায় তারা। আজ সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

 

ট্যাগ: ছিনতাই
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬